• ঢাকা বুধবার
    ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০৬:০১ পিএম

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। সারাদেশে ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) ৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে এডিস মশাবাহিত এ রোগ। তাতে ২০২৬ সালে এখন পর্যন্ত ৪০৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। এছাড়া, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা এক লাখ ৩০ হাজার ২১৯ জন।

উল্লেখ্য, গতকাল ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়। এর আগে, ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল।
 

আর্কাইভ