প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬, ০৫:২৭ পিএম
দেশে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৯৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে একজন শিশুর। বাকি ছয়জন মারা গেছে হামের উপসর্গে।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৩৫। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। আর নিশ্চিত হাম হয়েছে ২৩ হাজার ৫৪১ জনের।