• ঢাকা বুধবার
    ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিদ্যুৎ খাতে জবাবদিহিতা নিশ্চিত, আর কোনো নয়ছয় নয়: রিজভী

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০২:৫৯ পিএম

বিদ্যুৎ খাতে জবাবদিহিতা নিশ্চিত, আর কোনো নয়ছয় নয়: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জবাবদিহিতা থাকায় বিগত আমলের মতো বর্তমান সরকারের সময় বিদ্যুৎ খাতে নয়ছয় হবে না— এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। বলেন, বিদ্যুৎ খাতে দুর্নীতি রোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, কুইক রেন্টালের নামে লুটপাটের জন্য আওয়ামী লীগ সরকার ইনডেমনিটি দিয়েছিল। তিনি বলেন, বিশ্বজুড়েই জ্বালানি আর বিদ্যুতের সংকট। তবে পরিস্থিতির উন্নতি হয়েছে।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের যে চুক্তিগুলো হয়েছে তার মধ্যে বিদ্যুৎ খাত অন্যতম বলেও অভিহিত করেন বিএনপি‍‍`র ভারপ্রাপ্ত মহাসচিব।
 

আর্কাইভ