• ঢাকা শনিবার
    ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

আগামীর বাংলাদেশ হবে ইনসাফের : সাদিক কায়েম

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:৪৭ এএম

আগামীর বাংলাদেশ হবে ইনসাফের : সাদিক কায়েম

ঝালকাঠি প্রতিনিধি

নির্বাচনে জামায়াতের বিজয়ের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে ইনসাফের ও ন্যায়ের বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম। জামায়াত আমির কোন দলের বিজয় চান না, কোন পরিবারের বিজয় চান না, কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিজয় চান না। তিনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয় চান বলেও জানান শিবিরের এই নেতা। তিনি শুক্রবার বিকেলে শহীদ শরীফ ওসমান বিন হাদির জন্মস্থান ঝালকাঠির নলছিটিতে গিয়ে পথসভায় এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, জামায়াত ক্ষমতায় আসলে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের পাশাপাশি তাঁর চিন্তা ধারার অসমাপ্ত কাজগুলো করা হবে। প্রতিটি জেলায় মেডিক্যাল কলেজ করা হবে। ৫০ লক্ষ যুবকদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশে পাঁচটি বিশ^াবদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা ইনসাফের পক্ষে রায় দিয়েছে, তাই আশা করবো জাতীয় নির্বাচনেও দেশের মানুষ ইনসাফের পক্ষেই রায় দিবেন। 

সাদিক কায়েম শহীদ ওসমান হাদির স্মৃতিবিজরীত ভিবিন্ন এলাকা ঘুরে দেখেন। এসময় হাদির বোন সুলতানা বিন হাদি, ভগ্নিপতি আমির হোসেন এবং ঝালকাঠি-২ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিমসহ স্থানীয় শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি শেখ নেয়ামুল করিমের নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ