প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:০৬ পিএম
রংপুর-৩ (সিটি কর্পোরেশন ও সদর) আসনের পাঁচটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ২ হাজার ৭০৬ ভোটে পিছিয়ে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি পেয়েছেন ১ হাজার ৫৪ ভোট।
অন্যদিকে, এসব কেন্দ্রে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুর রহমান ৩ হাজার ৭৬০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু পেয়েছেন ২ হাজার ২০৪ ভোট।
রংপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২ হাজার ৯৯২ জন। মোট কেন্দ্র রয়েছে ১৬৯টি। যেসব কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে সেগুলো হলো- ধাপ সাতগড়া মাদ্রাসা, দি মিলেনিয়াম স্কুল, মেডিকেল কলেজ হাইস্কুল, মরিয়ম নেসা সরকারি বালিকা বিদ্যালয় এবং শাহাবাজপুর সরকারি বিদ্যালয়।