প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:০৬ পিএম
কিশোরগঞ্জে ৬টি আসনের মধ্যে ৫টিতে জয়লাভ করেছে বিএনপি। আর একটি আসনে জয়লাভ করেছে স্বতন্ত্র প্রার্থী। এসব আসনের কেন্দ্রভিত্তিক ফলাফলে এই তথ্য জানা গেছে।
কিশোরগঞ্জ-১ আসনে জয়ী হয়েছেন বিএনপির মাজহারুল ইসলাম আর কিশোরগঞ্জ-২ আসনে জিতেছেন ধানের শীষের জালাল উদ্দীন।
এ ছাড়াও কিশোরগঞ্জ-৩ আসনে জয়ী বিএনপির ড. ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ এ জয়ী হয়েছেন বিএনপির অ্যাডভোকেট ফজলুর রহমান। এ ছাড়াও কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির শরীফুল আলম বিজয়ী হয়েছেন।
অপরদিকে, কিশোরগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল।