• ঢাকা মঙ্গলবার
    ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

বন্যায় কষ্ট করছে মানুষ আর মন্ত্রীরা বিদেশে ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৮:৪৪ পিএম

বন্যায় কষ্ট করছে মানুষ আর মন্ত্রীরা বিদেশে ভ্রমণ করছেন: হাসনাত আবদুল্লাহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চট্টগ্রামে বন্যাকবলিত অঞ্চলে এখনও সাহায্য পৌঁছায়নি। সেখানে বন্যায় কষ্ট করছে মানুষ আর মন্ত্রীরা ভ্রমণ করছেন বিদেশে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জুলাই পদযাত্রা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অনুষ্ঠিত পথসভায় এ কথা বলেন তিনি।

হাসনাত বলেন, সরকার পার্বত্য চট্টগ্রাম থেকে ৯০ হাজার কোটি টাকা রাজস্ব পেলেও বন্যার সংকটে জনপ্রতি মাত্র ৩০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের ফার্মের মুরগি বলায় ক্ষোভ প্রকাশ করে হাসনাত বলেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী এবং তারেক রহমান সরকার গঠন করতে পেরেছে। তবে বিএনপি সরকার প্রতিটি ক্ষেত্রে প্রতিশ্রুতি থেকে সরে গেছে। জনগণ আন্দোলনে নামলে সরকারের পায়ের নিচে মাটি থাকবে না।

এদিন পথসভায় উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন প্রমুখ। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ