প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ১১:৩৮ এএম
বিশ্বকাপ ফুটবলের মহাতারকা লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স আর আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে প্রশংসায় ভাসছে দলটি। পরপর দুটি গোল হওয়ার পরও অবিশ্বাস্যভাবে সেই গোল শোধ করে বাড়তি গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। তাদের মাঠের সেই উন্মাদনা স্পর্শ করেছে বিশ্বজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দলটির সমর্থকদের।

এই জয়ে শুধু সাধারণ দর্শক নন, বরং আলবিসেলেস্তেদের ঐতিহাসিক ও রোমাঞ্চকর জয়ে ঢাকার শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও উচ্ছ্বাসে মেতে উঠেছেন। তাদেরই একজন ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। প্রিয় দল আর্জেন্টিার জয়ের পর সোশ্যাল মিডিয়ায় নিজের উচ্ছ্বাস ও ভালো লাগার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে আর্জেন্টিনা-মিশরের ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন পূর্ণিমা। প্রিয় দলের জার্সি পরিহিত ছবিগুলো পোস্ট করে কোটি ভক্তের উদ্দেশ্যে মনের অনুভূতি জানিয়ছেন তিনি। লিখেছেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত।’

লাস্যময়ী সুন্দরী এ নায়িকার ভাষ্যমতে―যখন পুরো বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন- সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড়ই ঘুড়িয়ে দিল। আলহামদুলিল্লাহ্।
এদিকে প্রিয় দলের শ্বাসরুদ্ধকর জয়ে অভিনেত্রীর এমন আবেগঘন অনুভূতি রীতিমত হৃদয় ছুঁয়ে গেছে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের। ফলে পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাইতো তার সঙ্গে একাত্মতা জানিয়ে মন্তব্যের ঘরে আর্জেন্টিনার দলের এই জয়ে ভালোবাসা ও শুভ কামনা জানিয়েছেন নেটিজেনরা।