• ঢাকা শুক্রবার
    ০২ অক্টোবর, ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৪২

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬, ০৬:১১ পিএম

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাম ও এর উপসর্গে সারাদেশে (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গে তিন জন এবং নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০২।

এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। যেখানে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ছিল ২১ হাজার ৬২৩।

অন্যদিকে, অন্যদিকে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৭২ হাজার ২১ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। যার ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন।

আর্কাইভ