• ঢাকা মঙ্গলবার
    ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২০ মাঘ ১৪৩২

চলমান বিমানে তরুণীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ১১:৪১ এএম

চলমান বিমানে তরুণীকে ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

চলমান বিমানে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে লন্ডনে যাওয়ার সময় ইউনাইটেড এয়ারলাইনসে এই ঘটনা ঘটেছে। হিথ্রো বিমানবন্দরে বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গেই অভিযুক্ত ওই ব্যক্তিকে (৪০) আটক করেছে পুলিশ।

জানা গেছে, নিউজার্সি থেকে লন্ডনের জন্য ওই বিমানের বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন ওই বিট্রিশ তরুণী। তার অভিযোগ, রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছিলেন সেই সুযোগে অভিযুক্ত তার কেবিনে ঢুকে পড়ে। বলপূর্বক তার ওপর চড়াও হয় এবং তাকে ধর্ষণ করে। ঘটনার পরই নির্যাতিতা বিমান সেবিকাদের কাছে অভিযোগ জানান এবং তাদের মাধ্যমেই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে গোটা ঘটনার বিবরণ দেন।

বিমানের বিলাসবহুল ওই কেবিনে ফরেনসিক অনুসন্ধান চালিয়েছে পুলিশ। তদন্তকারীরা তার আঙুলের ছাপ এবং একটি ডিএনএ নমুনা নিয়েছেন। অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী তরুণী পরস্পরের অপরিচিত হলেও বিমান উড্ডয়নের আগে লাউঞ্জে তাদের গল্প করতে এবং খেতে দেখা গেছে বলে একটি সূত্র পুলিশকে জানিয়েছে।

নূর

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ