• ঢাকা শুক্রবার
    ২০ মার্চ, ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

অস্ত্রের চালান পাঠিয়ে ‘আগুনে ঘি ঢালছে’ যুক্তরাষ্ট্র: রাশিয়া

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২, ০৮:২৬ পিএম

অস্ত্রের চালান পাঠিয়ে ‘আগুনে ঘি ঢালছে’ যুক্তরাষ্ট্র: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনে কয়েক ধাপে সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আরও ৮০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ঘোষণায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া।

রাশিয় বলেছে, যুক্তরাষ্ট্র অস্ত্রের চালান পাঠিয়ে আগুনে ঘি ঢালছে। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলেও সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সাল থেকে ইউক্রেনকে প্রায় ৬৪০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ৩৭০ কোটি ডলার দেওয়া হয়েছে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ রশিয়া ২৪টিভি চ্যানেলকে বলেছেন, ইউক্রেনে মার্কিন সামরিক সরঞ্জাম সরবরাহের কারণে সংঘাত আরও বেড়েছে। এটা এখন ৬১তম দিনে গড়িয়েছে।

এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইতিমধ্যে ওয়াশিংটনে একটি কূটনৈতিক পত্র পাঠিয়েছে মস্কো। সেটির উল্লেখ করে আন্তোনভ বলেন, ‘যুক্তরাষ্ট্র যখন অস্ত্র ঢোকাচ্ছে, সে সময় আমরা এ পরিস্থিতি কতটা অগ্রহণযোগ্য, তা গুরুত্বের সঙ্গে তুলে ধরেছিলাম। আমরা এটার অবসান চেয়েছিলাম। কিন্তু আমেরিকানরা যা করছে, তা হলো আগুনে ঘি ঢালা। আমি শুধু তাদের সেই চেষ্টাই দেখছি, যাতে পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, আরও ক্ষয়ক্ষতি হয়।

 ইউক্রেনে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র সরবরাহ করছে তার বেশির ভাগ বিমান ও ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র। গত বৃহস্পতিবার ইউক্রেনকে আরও ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাস এলাকায় রাশিয়া নতুন করে হামলা শুরুর পর এ ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, গত রবিবার কিয়েভ সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন। ইউক্রেনে রুশ অভিযান নিয়ে বিস্তারিত আলোচনায় হয় প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে। এ সময় আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয় বাইডেন প্রশাসন।

জেডআই/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ