• ঢাকা সোমবার
    ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

জাতিসংঘের কাছে কঠোর ও কার্যকর পদক্ষেপের দাবি ইরানের

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ১০:২৬ এএম

জাতিসংঘের কাছে কঠোর ও কার্যকর পদক্ষেপের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের কাছে চিঠি পাঠিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মার্কিন ও ইসরায়েলি হামলায় এই হত্যাকাণ্ডের ঘটনায় তিনি বিশ্ব সংস্থার কাছে ‘তাত্ক্ষণিক ও সুনির্দিষ্ট’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

চিঠিতে আরাঘচি এই হত্যাকাণ্ডকে একটি ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে বর্ণনা করেন। তিনি সতর্ক করে বলেন, এটি একটি বিপজ্জনক ও নজিরবিহীন উস্কানি, যা আন্তর্জাতিক শিষ্টাচার এবং রাষ্ট্রীয় মর্যাদার মূল ভিত্তিতে আঘাত হেনেছে।

তিনি আরও উল্লেখ করেন, “এই ধরনের আচরণ কেবল আন্তর্জাতিক আইনই লঙ্ঘন করে না, বরং এটি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনভাবে এক নতুন বিপদের দুয়ার খুলে দিচ্ছে। এতে করে রাষ্ট্রগুলোর মধ্যকার পারস্পরিক সমতা ও বিশ্ব ব্যবস্থার স্থিতিশীলতা আজ চরম হুমকির মুখে।”

সবশেষে তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা জাতিসংঘের মূল দায়িত্ব। তাই এই নৃশংসতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ইরান জোর দাবি জানাচ্ছে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ