প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৯:৩২ এএম
কুয়েতের সামাজিক নিরাপত্তা সংক্রান্ত পাবলিক ইনস্টিটিউশনে হামলা হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এ হামলায় কার্যালয়ের প্রধান ভবনের পরিকাঠামোগত ক্ষতি হয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় যখন দফায় দফায় বিমান হামলা মোকাবিলা করার কথা জানাচ্ছিল এবং বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হামলার এমন খবর আসল।
এদিকে, ইসরাইলকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। গতকাল শনিবার রাতে তেল আবিবকে লক্ষ্য করে একাধিকবার মিসাইল ছুড়েছে দেশটি।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল রোববার সকালে জানায়, নুতন ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে ইসরাইলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে।