• ঢাকা বৃহস্পতিবার
    ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

স্পেনে হাসপাতালে ভর্তি প্রায় ৮০ জন, গুরুতর আহত ১৫

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ১১:৫২ পিএম

স্পেনে হাসপাতালে ভর্তি প্রায় ৮০ জন, গুরুতর আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

স্পেনে আজকের ট্রেন দুর্ঘটনায় আহতদের সম্পর্কে আরও তথ্য সামনে আসছে।

জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, ৭৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। আর স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মোনিকা গার্সিয়া বলেছেন, তাদের মধ্যে ১৫ জনের অবস্থা “গুরুতর”।

এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “সব হাসপাতাল তাদের জরুরি পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা সক্রিয় করেছে। জরুরি সেবা ও অপারেশন থিয়েটারের সক্ষমতা বাড়ানো হয়েছে এবং চিকিৎসাসেবা কার্যক্রম পুনর্গঠিত করা হয়েছে।”

প্রসঙ্গত, দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আর্কাইভ