• ঢাকা বৃহস্পতিবার
    ৩০ জুলাই, ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

দিল্লি-আগরতলা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সাময়িক বন্ধ: মুখপাত্র

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৭:০৫ পিএম

দিল্লি-আগরতলা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সাময়িক বন্ধ: মুখপাত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসএম মাহাবুবুল আলম জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে। এ সময় ভারতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলাদেশ আশা করে, এই প্রতিশ্রুতি দ্রুত কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ভারতে বাংলাদেশের কোন কোন মিশনে ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে- এমন প্রশ্নের উত্তরে মাহাবুবুল আলম বলেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয় বিবেচনায় নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে ও আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ