• ঢাকা বৃহস্পতিবার
    ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

বিএনপির ‍‍`ফ্যামিলি কার্ড‍‍` প্রজেক্ট চালু হচ্ছে ঈদের আগেই

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৩:০২ পিএম

বিএনপির ‍‍`ফ্যামিলি কার্ড‍‍` প্রজেক্ট চালু হচ্ছে ঈদের আগেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব থেকে ঘটা করে প্রচার করেছিল ফ্যামিলি কার্ডের কথা। আশ্বাস দেওয়া হয়েছিল, নির্বাচিত হলে বাংলাদেশের নারীদের হাতে তুলে দেওয়া হবে বিশেষ এই কার্ড। যার মাধ্যমে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান টাকা চলে যাবে একাউন্টে।

সরকার গঠনের পর পরই বিএনপি তাদের বহুল প্রচারিত সেই ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়ন নিয়ে মিটিং করেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় মিটিং করে এ বিষয়ে দ্রুত কাজ শুরু করা এবং প্রকল্পের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়।

মিটিং শেষে সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, ফ্যামিলি কার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা নতুন উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমান আড়াই বছর আগে থেকে এই প্রকল্পের কথা বলে আসছেন। এখন সরকার গঠনের পর সেটি বাস্তবায়নের দিকে বিএনপি এগোচ্ছে। ঈদের আগেই তা শুরু হবে বলে জানান তিনি।

কত মানুষের হাতে এবং কত টাকা ঈদের আগে পৌছানোর টার্গেট? এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ফিগারটা (টাকার অঙ্ক) এখনও ঠিক করা হয়নি। কিন্তু বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এখন মানুষ যা পাচ্ছে, তার থেকে বেশি হবে।

মন্ত্রী আরও বলেন, সকাল বেলা উঠেই বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, তা আশা করা ঠিক হবে না। পরিবর্তনের জন্য ধৈর্য ধরতে হবে। বলেন, তিন থেকে ছয় মাসের মধ্যে দেশের মোট নারীর অর্ধেককে এই প্রকল্পের আওতায় আনা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ