• ঢাকা সোমবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২
বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

চাঁদাবাজ আমার নিজের সন্তান হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৭:৪৩ পিএম

চাঁদাবাজ আমার নিজের সন্তান হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন

মানিকগঞ্জ প্রতিনিধি

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সমাজ থেকে দুর্নীতি চাঁদাবাজি নির্মূল করতে প্রশাসনের কঠোর ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি চাঁদাবাজি ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।

তিনি আরও বলেন, চাঁদাবাজ এবং বালু উত্তোলনকারী আমার দলের নেতাকর্মী এবং আমার নিজের সন্তান হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানিকগঞ্জ জেলার সব দপ্তর ও বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের সুরক্ষা দেওয়ার দায়িত্ব প্রশাসনের। মানুষের শান্তিতে থাকার জন্য আমাকে এখানে বসিয়েছেন। নিয়মের বাহিরে কোনো কিছু করতে দেওয়া যাবে না। সব অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নিয়ম নীতির বাইরে কোনো বালুমহাল চালানো যাবে না।

তিনি আরও বলেন, শুনেছি হ্যালোবাইক থেকে চাঁদা নেওয়া হয়। এগুলো করা যাবে না। এজন্যই প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী সুশাসন ও দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে জোর দিয়েছেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, সিভিল সার্জনসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তারা।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ