• ঢাকা মঙ্গলবার
    ২৪ মার্চ, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২
সংসদীয় বিশেষ কমিটির সভাপতি

এক সপ্তাহের মধ্যে ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন জমা দেব

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৮:০০ পিএম

এক সপ্তাহের মধ্যে ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন জমা দেব

সিটি নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছে সংসদীয় বিশেষ কমিটি। জরুরি প্রয়োজনে জারি করা এসব অধ্যাদেশ নিরপেক্ষভাবে যাচাই করে আগামী এক সপ্তাহের মধ্যে সংসদের কাছে প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। জয়নুল আবেদীন বলেন, তৎকালীন অন্তর্বর্তী সরকারের আমলে বিশেষ পরিস্থিতিতে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। এই অধ্যাদেশগুলো জনস্বার্থ ও ভবিষ্যৎ প্রেক্ষাপটে কতটুকু কার্যকর, তা যাচাইয়ের জন্য সংসদ থেকে এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

তিনি জানান, প্রথম বৈঠকে অর্ধেকেরও কম অধ্যাদেশ পরীক্ষা করা হয়েছে। কিছু বিষয়ে সদস্যদের ভিন্নমত রয়েছে, যা নিয়ে পরবর্তী সভায় বিস্তারিত আলোচনা হবে। যাচাই-বাছাই শেষ হওয়ার পর সম্ভবত এক সপ্তাহের মধ্যেই প্রতিবেদনটি সংসদে ভোটিং ও পাসের জন্য উত্থাপিত হতে পারে।

সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জানান, কমিটির কাজ দ্রুত শেষ করতে আগামীকাল বুধবার দুপুর ২টায় আবারও দ্বিতীয় বৈঠক ডাকা হয়েছে। যদি কালকের মধ্যে সব অধ্যাদেশ যাচাই শেষ না হয়, তবে প্রয়োজনে আরও বৈঠক করা হবে। তবে আগামী ২ তারিখের আগেই যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ করে সংসদের কাছে উপস্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রতিটি অধ্যাদেশ পুঙ্খানুপুঙ্খভাবে এবং নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ