প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৮:৩৯ পিএম
পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে আসামের নুমালিগড় তেল শোধনাগার থেকে পাঠানো এই ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড জ্বালানি ডিপোতে পৌঁছায়।
ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন বিষয়টি নিশ্চিত করে জানান, পাইপলাইনের মাধ্যমে পাঠানো এই ডিজেল বাংলাদেশে পৌঁছাতে প্রায় ৬০ ঘণ্টা সময় লেগেছে।
তিনি আরও জানান, পৌঁছানোর পর শুক্রবার সকাল ৮টায় ডিজেলগুলো দেশের পদ্মা, মেঘনা ও যমুনা জ্বালানি ডিপোতে সংরক্ষণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি পরিবহনের ফলে সময় ও খরচ—উভয়ই কমেছে, যা দেশের জ্বালানি ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে।