• ঢাকা মঙ্গলবার
    ০২ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্বর্ণের সঙ্গে কমল রুপার দামও, ভরি কত?

প্রকাশিত: জুন ২, ২০২৬, ১১:২৬ এএম

স্বর্ণের সঙ্গে কমল রুপার দামও, ভরি কত?

সিটি নিউজ ডেস্ক

দেশের বাজারে স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২ জুন) দেওয়া এক বিবৃতিতে ভরিতে রুপার দাম ১১৭ টাকা কমিয়েছে।

দাম কমানোর পর ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ২৫ মে সমন্বয় করা হয়েছিল রুপার দাম। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪১ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২২ দফা বাড়ানো হয়েছে। কমানো হয়েছে বাকি ১৯ দফা।

আর্কাইভ