প্রকাশিত: জুন ৭, ২০২৬, ১১:৪৭ পিএম
রাজধানী ঢাকাসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাজুড়ে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার রাতে নীলফামারী, রংপুর, দিনাজপুর, বগুড়াসহ একাধিক জেলায় কয়েক সেকেন্ডের জন্য কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আজ রোববার রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভুটানের পুনাখার ৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
ভূম্পিকম্পে ভুটান, বাংলাদেশের পাশাপাশি ভারত ও চীনেও কম্পন হয়েছে।