প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১১:০৬ এএম
জোরপূর্বক পদত্যাগ করানো গাজীপুরের গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন আহমেদকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মো. আলকাছ উদ্দিন আহমেদ বনাম রাষ্ট্র মামলায় এমন যুগান্তকারী রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত।
রায়ে হাইকোর্ট বলেন, কোনো শিক্ষকের কাছ থেকে জোর করে নেয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা নেই।
আদালত বলেন, রিটকারীর (শিক্ষকের) পদত্যাগপত্র স্বেচ্ছায় বা নিজের ইচ্ছায় দেয়া হয়নি; বরং তার স্বাক্ষর জোরপূর্বক নেয়া হয়েছিল এবং এ ধরনের পদত্যাগের কোনো আইনগত বৈধতা নেই। আইন/বিধি- জোরপূর্বক বা চাপের মুখে প্রাপ্ত পদত্যাগ সমর্থন করে না।
প্রসঙ্গত, গাজীপুরের কালিয়াকৈরের গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলকাছ উদ্দিন আহমেদকে বলপূর্বক পদত্যাগে বাধ্য করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২০ আগস্ট রুল নিষ্পত্তি করে এ রায় দেন।