• ঢাকা বুধবার
    ০৭ অক্টোবর, ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ইসির সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের বৈঠক চলছে

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬, ০১:৪১ পিএম

ইসির সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের বৈঠক চলছে। বুধবার (৭ অক্টোবর) সকাল পৌনে ১১টায়  আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে নেপালের নির্বাচন কমিশনারসহ মোট ৬ জন প্রতিনিধি অংশ নেন।

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্যান্য কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দিয়েছেন। যেখানে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট নিয়ে আলোচনা হবে।

এছাড়া, দুই দেশের নির্বাচন ব্যবস্থা, নির্বাচন পরিচালনা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ