• ঢাকা বৃহস্পতিবার
    ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১২:১৪ পিএম

২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি

২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ বলে জানিয়েছেন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লালমনিরহাট পৌঁছে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।খেলা খবর

দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশকে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করতে চায় সরকার। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার উপযোগী করে নয়, উদ্ভাবনের জন্য তৈরি করতে হবে। গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবন করে দেশের অগ্রযাত্রায় তরুণ প্রজন্মকে অবদান রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সরকারের বরাদ্দ উল্লেখ করে তিনি আরও বলেন, অর্থসংকটে যেন কোনো উদ্ভাবন হারিয়ে না যায়, সে লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে।

তারেক রহমান বলেন, প্রযুক্তির যুগে তরুণরা সুযোগ পেলে তারাও উদ্ভাবনী ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারবে। বৈশ্বিক প্রতিযোগিতায় আমাদের তারুণেরা আকাশ জয় করতে পারবে।

আর্কাইভ