• ঢাকা শুক্রবার
    ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ০৩:০৯ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার)  পূর্বঘোষিত মহাসমাবেশ করবে বিএনপি। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে মহাসমাবেশের তারিখ ঘোষণা করা হলেও আজ স্থান ঘোষণা করা হলো।

রিজভী জানান, বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবেন জাসাসসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা।

তিনি বলেন, ‘১ ডিসেম্বর দুপুর ২টা থেকে মহাসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

যৌথসভায় শীর্ষ নেতাদের মধ্যে আরো ছিলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ