প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২, ০৬:০৬ পিএম
শুরুতে গোল দিয়ে এগিয়ে গেল ক্যামেরুন। তাদের দেওয়া চমকের পর ঘুরে দাঁড়ালো সার্বিয়া।
একে একে তারা গোল দিলো তিনটি। এরপর আবারও ক্যামেরুনের চমক। গোল দিয়ে ম্যাচে ফিরলো তারা। ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচ শেষ হলো ড্রয়ে।
সোমবার আল জানুব স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জি’ এর ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে ক্যামেরুন ও সার্বিয়া।
কাতার বিশ্বকাপে দারুণ এক ম্যাচ উপহার দিল ক্যামেরুন। প্রথমে এগিয়ে গিয়ে প্রথমার্ধে পিছিয়ে বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরে আবারও গোল হজম করে দলটি। তবে পিছিয়ে পড়েও দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরে শক্তিশালী সার্বিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে মাঠ ছাড়ে তারা।
দিনের প্রথম ম্যাচে ক্যামেরুন প্রথমে লিড নিলেও প্রথমার্ধের একেবারের শেষ মুহূর্তে গোল করে সার্বিয়াকে সমতায় ফেরান পাভলোভিচ। সবাই যখন ভেবে নিয়েছিল ১-১ গোলে সমতা রেখেই শেষ হবে প্রথমার্ধ ঠিক তখনই মিলিনকোভিচ-স্যাভিচের গোলে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় সার্বিয়া।
এর আগে, ম্যাচের ২৯ মিনিটে লিড নেয় ক্যামেরুন। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে উড়ে আসা বলে লাফিয়ে হেড নেন ক্যামেরুনের এক খেলোয়াড়। তার মাথা ছুঁয়ে বল চলে যায় গোললাইনের সামনে। সেখান থেকে আলতো টোকায় বল জালে জড়ান জন চার্লেস ক্যাসটেলোট্টো।
আইএ/