প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ০৭:১৫ পিএম
এরপর শৃঙ্খলা ভঙ্গের দায়ে সার্বিয়ার বিপক্ষে খেলতে নামানো হয়নি এই গোলরক্ষককে। কেবল তাই নয়, বিশ্বকাপ থেকেই সরিয়ে দেওয়া হয় এই ফুটবলারকে। এমনকি ওই দিনই দেশে পাঠিয়ে দেওয়া হয় ওনানাকে। এবার সাময়িক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ইন্টার মিলানের এই ক্যামেরুনিয়ান গোলরক্ষককে।
বিশ্বকাপ থেকে ওনানাকে বাদ দেওয়ার বিষয়ে দলটির ম্যানেজার রিগোভার্ট সং বলেন, ‘একটা দলের মধ্যে আপনি নিয়মানুবর্তিতা দেখতে চাইবেন। কিন্তু কেউ যদি সেখানে ব্যাঘাত ঘটায়, তবে এরজন্য শাস্তির মুখে পড়লে সেটা মেনে নেওয়া উচিত।
গোলপোস্টের নিচে ওনানার সামর্থ্য নিয়ে কেউই প্রশ্ন তুলবে না। সে ইউরোপের বড় ক্লাবেই খেলে। কিন্তু কেউই দলের ঊর্ধ্বে নয়।’
এদিকে এই ঘটনার পর ২৬ বছর বয়সী ওনানাকে সাময়িক নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে ক্যামেরুন ফুটবল ফেডারেশন জানায়, ‘রিগোবার্ট সংয়ের সিদ্ধান্তের পর, আন্দ্রে ওনানাকে শৃঙ্খলাজনিত কারণে সাময়িকভাবে দল থেকে নিষিদ্ধ করা হয়েছে।’
এদিকে ওনানার অনুপস্থিতির ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ৩-৩ গোলের সমতায় শেষ করেছে দলটি। তাকে ছাড়াই বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষে ম্যাচে মাঠে নামবে ক্যামেরুন। আগামী ২ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে ক্যামেরুন।
আইএ/