• ঢাকা শুক্রবার
    ০৫ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

কাতারে স্টেডিয়াম নির্মাণকার্যে মৃত্যু হয়েছে অন্তত ৫০০ শ্রমিকের

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২, ১১:২৮ এএম

কাতারে স্টেডিয়াম নির্মাণকার্যে মৃত্যু হয়েছে অন্তত ৫০০ শ্রমিকের

স্টেডিয়াম নির্মাণকার্য।

ক্রীড়া ডেস্ক

কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছিল ২০১০ সালে। তার পর থেকে এই ১২ বছরে দিন রাত এক করে বিশ্বকাপ আয়োজনের যাবতীয় পরিকাঠামোসহ স্টেডিয়াম নির্মাণে প্রায় ২০০ বিলিয়ন ইউরো খরচ করেছে কাতার। তবে এই অল্প সময়ে স্টেডিয়াম নির্মাণেকার্যে অন্তত ৫০০ শ্রমিক মারা গেছে বলে স্বীকার করেছেন কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান হাসান আল থাওয়াদি।

 তিনি বলেছেন, ‘শ্রমিক মৃত্যুর বিষয়ে সরকারি যে হিসাব দেয়া হয়েছে, সংখ্যাটা তার চেয়ে বেশি। স্টেডিয়াম নির্মাণকার্যে যারা মারা গেছেন, তাদের অধিকাংশই পরিযায়ী শ্রমিক। সেই সংখ্যাটা অন্তত ৫০০।’‌ 

এর আগে একটি সংবাদমাধ্যম দাবি করেছিল, কাতারে বিশ্বকাপ বাস্তবায়ন করতে শ্রম আইন লঙ্ঘন করা হয়েছে। সংবাদমাধ্যমে দাবি করা হয়, কাতারে বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী মারা গেছেন। যদিও এই দাবি নস্যাৎ করলো কাতার বিশ্বকাপ আয়োজক কমিটি। 

 

 

সজিব/এএল

আর্কাইভ