• ঢাকা শুক্রবার
    ০৫ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

অতিরিক্ত সময়ে গড়ালো স্পেন-মরক্কো ম্যাচ

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২, ১১:০৭ পিএম

অতিরিক্ত সময়ে গড়ালো স্পেন-মরক্কো ম্যাচ

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপে নকআউট পর্বের ম্যাচে স্পেনের বিপক্ষে লড়ছে মরক্কো। শক্তির বিচারে এগিয়ে থাকা স্পেন ম্যাচে আধিপত্য বিস্তার করলেও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মরক্কো। তবে, দুই দলের কেউই গোল করতে না পারায় নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ০-০ গোলে। ম্যাচের ফল বের করার জন্য অতিরিক্ত আরও ৩০ মিনিট খেলা হবে। এরপরও যদি জয়ী নির্ধারণ করা না যায় তাহলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে। 

প্রথমার্ধে ম্যাচের প্রথম আক্রমণ করেছিল মরক্কো। ম্যাচের ১২ মিনিটে ডি বক্সের সামান্য সামনে ফ্রি কিক পায় মরক্কো। কিন্তু আশরাফ হাকিমির নেয়া কিক উপর দিয়ে চলে যায়।  

ম্যাচের ২৫ মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েছিল স্পেনের ফেরান তোরেস। তার নেয়া শট মরোক্কোর গোলরক্ষক ইয়াসিন বাউনু ধরতে পারেননি। কিন্তু বল গিয়ে বারে লেগে ফিরে আসে। যদিও সেটাতে আবার শট নেন দানি আলমো। কিন্তু ততক্ষণে অফসাইডের বাঁশি বাজায় রেফারি। 

ম্যাচের ৩৩ মিনিটে মরোক্কোর মাজরাউই বক্সের বাইরে থেকে জোরালো শট নিয়েছিলেন। তার নেয়া শট সরাসরি স্পেনের গোলরক্ষক ইউনাই সিমনের কাছে যায়। তিনি সেটা রুখে দেন। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ০-০ গোল নিয়েই বিরতিতে যায় দুই দল। 

 

 

/এএল

আর্কাইভ