প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৬, ০৩:০৬ পিএম
বৃষ্টি থামার পর খেলা শুরু হতেই আরও এক উইকেট হারাল বাংলাদেশ। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছে স্বাগতিকেরা। আগের ইনিংসে ফাইফার নেওয়া ওয়ারিক্যান ফিরিয়েছেন লিটন দাসকে।
লিটনের বিদায়ের পর নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে আছেন মমিনুল হকের কনকাশন বদলি হিসেবে খেলতে নামা জাকের আলী অনিক। ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৫ রান। জাকের ব্যাট করছেন ২ রানে।
মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্রমেই কঠিন পরিস্থিতির মুখে পড়ছে বাংলাদেশ। ১৩তম ওভারের চতুর্থ বলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি শান্তর। ৩৭ বল খেলে ১০ রান করে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তিনি।
৩৪ রানে ৪ উইকেট হারিয়ে এখন চাপে স্বাগতিকেরা। যদিও প্রথম ইনিংসের ২৭ রানের লিড মিলিয়ে বাংলাদেশের মোট ব্যবধান দাঁড়িয়েছে ৬১ রানে।
এদিকে মাথায় আঘাত পেয়ে কনকাশনের লক্ষণ দেখা দেওয়ায় মুমিনুল হকের পরিবর্তে জাকের আলী অনিককে কনকাশন বদলি হিসেবে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।