প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ০১:২০ এএম
ইতোমধ্যেই বিশ্বকাপের তিন সেমিফাইনালিস্ট হয়েছে। চতুর্থ দল হিসেবে জায়গা নিশ্চিত করতে শেষ কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নেমেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। মাঠের লড়াইয়ে আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে দু’দল।
১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর আর কোনও বিশ্বকাপের দেখা পায়নি ইংল্যান্ড। আরও একবার বড় মঞ্চে ট্রফি জয়ের উল্লাস করতে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। যেখানে বাধা উড়তে থাকা ফ্রান্স। অন্যদিকে বিশ্বকাপ ট্রফি নিজেদের কাছেই রাখার মিশনে এমবাপ্পে জাদুতে ফেবারিটের তকমা এখনো ফ্রান্সের দিকে।
এখন পর্যন্ত মোট ৩১ বারের দেখায় ইংল্যান্ড জিতেছে ১৭ বার আর ফ্রান্স ৯ বার। ম্যাচ ড্রয়ে গড়িয়েছে পাঁচবার। দুই দলের প্রথম ছয় দেখায় ছয় জয়ই ইংল্যান্ডের। তবে কালক্রমে নতুন শতকে ঘুরে দাঁড়ায় ফ্রান্স।
আরও পড়ুন: পর্তুগালকে হারিয়ে ইতিহাস গড়লো মরক্কো
২০০০ সাল থেকে মোট সাতবার মুখোমুখি হয়েছে দুই দল। এরপর ছয় জয় ফ্রান্সের আর প্রীতি ম্যাচে এক জয় ইংলিশদের। এক্ষেত্রে মরুর বুকে বিশ্বমঞ্চের লড়াইটা আরও জমজমাট হচ্ছে, এটা প্রত্যাশাই করা যায়।
ফ্রান্স স্কোয়াড
হুগো লোরিস, কুন্ডে, ইব্রাহিমা কোনাটে, ডায়ট উপামেকানো, হার্নান্দেজ, আদ্রিয়েন রাবোয়িত, অরেলিয়েন টিচুয়ামেনি, ওসমানে ডেম্বেলে, অলিভার গিরুদ, আন্দোনিও গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে
ইংল্যান্ড স্কোয়াড
জর্ডান পিকফোর্ড, হ্যারি ম্যাগুইরে, জন স্টোনস, লুক শ, কাইল ওয়াকার, হেন্ডারসন, ডেকলান রাইস, জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন, ফিল ফোডেন, বুকায়ো শাকা।
এআরআই