প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২, ১২:২৯ এএম
আর্জেন্টিনার অপেক্ষা এখন ফাইনাল খেলার। যে পথে বাধা ক্রোয়েশিয়া। ক্রোয়েটদের হারাতে পারলে ফাইনাল নিশ্চিত হবে আলবিসেলেস্তেদের। আর সেই মিশনে রাতে মাঠে নামছে মেসি-দি পলরা।
যদিও এই লড়াইয়ে আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তা বিষয় দলের দুই ডিফেন্ডার মন্টিয়েল ও আকুনাকে না পাওয়া। গ্রুপ পর্ব এবং কোয়ার্টার ফাইনাল মিলিয়ে দুটি করে হলুদ কার্ড দেখায় মন্টিয়েল ও আকুনা। আজও গুরুত্বপূর্ণ ম্যাচে সাইড বেঞ্চে বসতে হয়েছে দলটির অভিজ্ঞ খেলোয়াড় অ্যাঞ্জেল ডি মারিয়াকে। তবে ইনজুরির শঙ্কা কাটিয়ে মূল একাদশে ফিরেছেন রদ্রিগো ডি পল।
ক্রোয়াটদের বিপক্ষে লিওনেল স্কালোনি দলের ছকই বদলে ফেলেছেন। লিওনেল মেসিরা নামবেন চার মিডফিল্ডার নিয়ে। ডাচদের বিপক্ষেও ভিন্ন ছকে খেলেছিল স্কালোনির শিষ্যরা। সেদিন ডাচদের ঠেকাতে ৩-৫-২ ছকে খেলেছিল দলটি।
আজ প্রতিপক্ষ ক্রোয়েশিয়া দলে আছেন লুকা মদ্রিচের মতো মিডফিল্ডার। সঙ্গে মার্সেলো ব্রজভিচ আর মাতেও কোভাচিচদের মতো মিডফিল্ডাররাও আছেন। তাদের টেক্কা দিয়ে মাঝমাঠের দখলটা নিতেই স্কালোনি আজ মাঠে নামাচ্ছেন চার মিডফিল্ডার। আগের ম্যাচে একাদশে থাকা তিন মিডফিল্ডারের সঙ্গে এই ম্যাচে যোগ হয়েছেন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। বাড়তি মিডফিল্ডার খেলানোয় আক্রমণে কেবল দুই ফরোয়ার্ডকে পাচ্ছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে যেখানে থাকবেন জুলিয়ান আলভারেজ।
আরও পড়ুন : বাঁশির শেষ সুরে কী স্বপ্নভঙ্গ হবে মেসির নাকি অপেক্ষায় থাকবে শেষ হাসির?
অন্যদিকে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচের একাদশ নিয়ে তেমন কোনও দুশ্চিন্তা নেই বললেই চলে। পূর্ণ ফিট দলই পাচ্ছেন তিনি। ব্রাজিলের বিপক্ষে জেতা ম্যাচের শুরুর একাদশই অপরিবর্তিত রাখার কথা তার।
আর্জেন্টিনা স্কোয়াড
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকলাস অটামেন্ডি, নিকলাস টালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।
ক্রোয়েশিয়া স্কোয়াড
লিভাকোভিচ (গোলরক্ষক), জুরানকভিচ, লভরেন, জিভারডিওল, সোসা, লুকা মদরিচ, ব্রোজোভিচ, কোভাসিচ, পেসেলিচ, ক্রামারিচ ও পেরিসিচ।
এআরআই