• ঢাকা শুক্রবার
    ০৫ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ক্রোয়েটদের বধ করে আসরে তৃতীয় হতে মাঠে নামছে মরক্কো

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০৮:৩৩ পিএম

ক্রোয়েটদের বধ করে আসরে তৃতীয় হতে মাঠে নামছে মরক্কো

ক্রীড়া প্রতিবেদক

কাতার বিশ্বকাপে সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে ছিটকে যায় মরক্কো। তবে বিশ্বকাপে  তৃতীয়স্থান অর্জন করে দেশে ফিরতে মরিয়া দলটি। আর তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ক্রোয়েশিয়ার বিপক্ষে। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরেছিল ক্রোয়েশিয়া।  শনিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে নামছে দু‍‍`দল।

সেমিফাইনালে হারলেও এই ম্যাচ জিতে বিশ্বকাপ শেষ করতে চায় দুই দল। তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়া মাঠে নামছে ৩-৫-২ ফরমেশন নিয়ে। অন্যদিকে মরক্কো মাঠে নামছে ৪-৪-৩ ফরমেশন নিয়ে।

মরক্কোর একাদশ: ইয়াসিন বৌউনো (গোলরক্ষক), আশরাফ হাকিমি, জাওয়াদ এল ইয়ামিক, আশরাফ দারি, আতিয়াত-আল্লাহ, সোফিয়ান আমরাবাত, আবদেলহামিদ সাবিরি, বিলাল এল খানৌস, হাকিম জিয়েচ, সোফিয়ান বাউফল, ইউসুফ নাসেরি।

ক্রোয়েশিয়ার একাদশ: ডমিনিক লিভাকোভিচ (গোলরক্ষক) জোসিপ স্ট্যানিসিচ, জোস্কো গার্দিওল, জোসিপ সুতালো, ইভান পেরিসিচ, লাভরো মাজার, মাতেও কোভাসিচ, লুকা মড্রিচ, মিসলাভ ওরাসিচ, আন্দ্রেজ ক্রামরিক, মার্কো লিভাজা।

এআরআই

আর্কাইভ