প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২, ০৭:৫৫ পিএম
কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আজ বিশ্বজয়ের লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। সেই ম্যাচে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে আকাশি-সাদারা। আনহেল ডি মারিয়াকে নকআউট পর্বের আগের ম্যাচগুলোয় প্রথম একাদশে না রাখলেও আজকের ফাইনালে ঠিকই তাকে ফিরিয়ে এনেছেন কোচ লিওনেল স্ক্যালোনি।
ক্রোয়াটদের বিপক্ষে ৪-৪-২ ছকে খেলেছিল লিওনেল স্ক্যালোনির দল। সেই ম্যাচে লিওনেল মেসিরা নেমেছিলেন চার মিডফিল্ডার নিয়ে। আজ ফ্রান্সের বিপক্ষে ফাইনালেও একই কৌশলে খেলছে আর্জেন্টিনা, অন্তত একাদশ দেখে মনে হচ্ছে তা-ই।
আর্জেন্টিনা একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকলাস অটামেন্ডি, মার্কোস আকুনইয়া; রদ্রিগো ডি পল, এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আনহেল ডি মারিয়া; লিওনেল মেসি, ইউলিয়ান অ্যালভারেজ
এসএ/