• ঢাকা শুক্রবার
    ১২ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

এলপিএলে এবার ডাক পেলেন শরিফুল ইসলাম

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ১১:১৬ এএম

এলপিএলে এবার ডাক পেলেন শরিফুল ইসলাম

ক্রীড়া ডেস্ক

আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার প্রস্তাব পেয়েছেন শরিফুল ইসলাম। এর আগে তৌহিদ হৃদয় ও তাসকিন আহমেদ এলপিএলে খেলার প্রস্তাব পেয়ছেন।  এ নিয়ে বাংলাদেশ থেকে ৫ম খেলোয়াড় হিসেবে এলপিএল খেলার প্রস্তাব পাওয়া  পেলেন শরিফুল ইসলাম।  

বাঁহাতি পেসার শরিফুলকে দলে নিতে চেয়েছে কলম্বো স্ট্রাইকার্স। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্রের অপেক্ষায় আছেন তিনি। ক্রিকেট বোর্ড অনাপত্তিপত্র (এনওসি) দিলেই শ্রীলঙ্কায় উড়াল দেবেন শরিফুল।

এর আগে, বাংলাদেশের সাকিব আল হাসান এবং মোহাম্মদ মিঠুনকে দলে টেনেছিল দুইবারের রানার-আপ গল টাইটান্স। গতকাল দুপুরেন প্রথম এলপিএলে নিজের ডাক পাবার বিষয়ে বোর্ডকে জানান তাসকিন আহমেদ।

এরপরেই বিকেলে জানা যায়, বর্তমান চ্যাম্পিয়ন জাফনার রাডারে আছেন বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়। তাকে অনাপত্তিপত্র দিতে প্রস্তুত বিসিবি। রাতে জানা যায়, শরিফুলকে দলে নিতে আগ্রহী টুর্নামেন্টের বর্তমান রানার-আপ কলম্বো স্ট্রাইকার্স।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩০ জুলাই শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএল এর এবারের আসর। এ সময় বাংলাদেশ দলের কোনো খেলা নেই। যদিও এই সময়ে জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।

ক্যাম্প চলাকালে শরিফুল, তাসকিনদের অনাপত্তিপত্র দেয়া হবে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত করেনি বোর্ড। সাকিব বর্তমানে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলছেন। সেখান থেকে যোগ দিবেন এলপিএলে। জাতীয় দলের বাইরে থাকা মিঠুনের জন্যও অনাপত্তিপত্র নিয়ে সমস্যা নাই। বাকিদের ব্যাপারেও খুব দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ