প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৮:৪২ পিএম
ফরিদপুরে কৃষক ও কৃষি কর্মকর্তাদের নিয়ে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ট্রারপ্রেনিউরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জেলার সদর উপজেলা হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনারের রূপান্তর কৃষি বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।
খাদ্য শস্য উৎপাদনে বৈচিত্র্যতা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ, কৃষি উদ্যোক্তা তৈরি ও উন্নতিকরণ, জলবায়ু সহিষ্ণু জাত সৃষ্টিসহ বিভিন্ন লক্ষ্য পুরণে কৃষি বিভাগের ১৫টি অর্গানাইজেশন এখানে কাজ করছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ খয়ের উদ্দিন মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক(উপকরণ) মোঃ রওশন আলম, পার্টনার প্রোগ্রামের অতিরিক্ত পরিচালক গৌর গোবিন্দ দাস, ফরিদপুর ধান গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন প্রমুখ।
দেশের কৃষিখাত কে যুগোপযোগী করতে ২০২৩ সাল থেকে কৃষি অধিদপ্তরের অধিনে পার্টনার প্রোগ্রামের যাত্রা শুরু হয়। যার মাধ্যমে জাত উন্নয়ন, আধুনিক সেচ প্রযুক্তি, কৃষক স্মার্ট কার্ড ও ডিজিটাল কৃষি সেবা, নারী ও তরুন কৃষি উদ্যোক্তাদের বিকাশ এবং মানসম্মত তথ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে।
আঞ্চলিক কর্মশালায় বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার বিভিন্ন স্তরের কৃষি কর্মকর্তা ও পার্টনার প্রোগ্রামে অন্তর্ভুক্ত কৃষক উপস্থিত ছিল।