প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৩:৫০ পিএম
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ বৃহস্পতিবার (১৪ মে) পরীক্ষার সময়সূচি নিয়ে ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
আ ন ম এহসানুল হক মিলন বলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি আর এইচএসসি পরীক্ষা হবে ৬ জুন থেকে। ৭ জানুয়ারি শুরু হয়ে এসএসসি শেষ হবে ৬ ফেব্রুয়ারি। আর ৬ জুন শুরু হয়ে এইচএসসি শেষ হবে ১৩ জুলাই।
তিনি বলেন, পরীক্ষার রুটিন তৈরি হয়েছে। সেশনজট কমিয়ে শিক্ষার্থীদের জীবনের সময় বাঁচাতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা এগিয়ে আনা হয়েছে।
পরবর্তী ভর্তি পরীক্ষা যাতে এই সময়ের সাথে সামঞ্জস্য রেখে হয় সেই ব্যাপারেও ইউজিসির সাথে আলোচনা হয়েছে।
দুই জাতীয় পরীক্ষা এগিয়ে আনায় আন্তর্জাতিক অঙ্গনেও শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সময় বাঁচবে বলেও জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, শহর এবং গ্রামের শিক্ষার্থীদের মধ্যে যাতে শিক্ষার মান একইরকম হয় তা নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।