• ঢাকা শনিবার
    ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে বেকারি ফ্যাক্টরির সন্ধান

প্রকাশিত: মে ৩০, ২০২৬, ০৬:৩৭ পিএম

মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে বেকারি ফ্যাক্টরির সন্ধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পাউরুটি তৈরির একটি ফ্যাক্টরির (বেকারি) সন্ধান পাওয়া গেছে। 
শনিবার (৩০ মে) স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতালটি পরিদর্শনে গেলে এ বিষয়টি সামনে আসে।

পরিদর্শনের সময় হাসপাতালের ভেতরে পাউরুটি উৎপাদনের কার্যক্রম পরিচালিত হওয়ার বিষয়টি ধরা পড়ে। আদ্-দ্বীন মেডিকেল কলেজ ফাউন্ডেশনের মানবসম্পদ ও কোম্পানি বিষয়ক পরিচালক তারিকুল ইসলাম মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলের দৃশ্য দেশের কয়েকটি টেলিভিশন চ্যানেলে সরাসরি (লাইভ) সম্প্রচার করা হয়, যা জনমনে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

আর্কাইভ