প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০১:০৭ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয় ইরান, প্রয়োজনে তারা মিসাইল হামলা চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হবে। যদিও কবে শেষ হবে সেই সময়সীমা তিনি দেননি।
এরপরই যুক্তরাষ্ট্রের ব্রডকাস্টার পিবিএস নিউজকে আরাঘচি জানান, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা করে।
এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল ও এ অঞ্চলের অন্য দেশগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে।