• ঢাকা মঙ্গলবার
    ১৬ জুন, ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে: ট্রাম্প

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৯:৫৯ এএম

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক (এমওইউ) ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  এতে স্বাক্ষর করেছেন ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে বলা হয়েছে, নথিটিতে স্বাক্ষর করেছেন ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

একজন জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘প্রেসিডেন্ট নিজে এই নথিতে স্বাক্ষর করতে চেয়েছিলেন, কারণ তিনি সফলভাবে এই প্রক্রিয়ার সমাপ্তি ঘটানোর ব্যাপারে তার অঙ্গীকার দেখাতে চেয়েছিলেন।’

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইরান।

এরইমধ্যে ফ্রান্সে অনুষ্ঠিত জি–৭ সম্মেলনের আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন,  ইরানের সঙ্গে হওয়া সমঝোতা চুক্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, শুক্রবারের মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

‘চূড়ান্ত বিজয়ের পথে বড় পদক্ষেপ’

এর আগে গালিবাফ এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ‘ঐতিহাসিক প্রতিরোধের’ পর দেশটি ‘চূড়ান্ত বিজয়ের পথে একটি বড় পদক্ষেপ’ নিয়েছে।

এদিকে, জি–৭ সম্মেলনে অংশ নিতে ফ্রান্সে অবস্থানরত ট্রাম্প সাংবাদিকদের জানান, চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে জেডি ভ্যান্স শুক্রবার সুইজারল্যান্ডে যাবেন।

তিনি আরও বলেন, চুক্তির পূর্ণাঙ্গ পাঠ শিগগিরই জনসমক্ষে প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: আল জাজিরা

আর্কাইভ