• ঢাকা বুধবার
    ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

গাজায় ভবন ধসে নিহত বেড়ে ২১

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৯:০০ পিএম

গাজায় ভবন ধসে নিহত বেড়ে ২১

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন ধসে পড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে গাজা সিটির আল-রিমাল মহল্লায় যুদ্ধবিধ্বস্ত আল-সা‍‍`দা আবাসিক ভবনটি ধসে পড়ে।

গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়া সিএনএনকে জানান, এই দুর্ঘটনায় এগারোটি শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং আরও অনেকেই আহত হয়েছেন। ভবনের ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর গাজায় যুদ্ধ শুরু হলে ছয়তলা ভবনটি ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

জাতিসংঘের তথ্যমতে, সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজার প্রায় ৮০ শতাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর দুই-তৃতীয়াংশ ধ্বংস হয়ে গেছে। ফলে, চলমান ইসরায়েলি বিমান হামলা এবং অবিস্ফোরিত অস্ত্রের হুমকির মধ্যে ফিলিস্তিনিরা নিরাপদ আশ্রয় খুঁজে পেতে হিমশিম খাচ্ছে।

 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ