• ঢাকা সোমবার
    ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে যান এরশাদ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১১:৫৮ পিএম

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে যান এরশাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে লেফটেন্যান্ট কর্নেল (অব.) মতিউর রহমান গুলি করেছিলেন বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। একই সঙ্গে হত্যাকাণ্ডের আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা এসব তথ্য জানান।

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর পূর্বে হেলিকপ্টারে চট্টগ্রামে যান এরশাদ

প্রসিকিউটর বলেন, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানকে গুলি করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মতিউর রহমান।

তানভীর হাসান জোহা আরও জানান, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের দুই দিন আগে, ১৯৮১ সালের ২৮ মে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন। মোজাফফরের জিজ্ঞাসাবাদে এই তথ্যও পাওয়া গেছে বলে জানান তিনি।

১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তা হামলা চালালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। দীর্ঘ ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

মোজাফফর হোসেন বর্তমানে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার রয়েছেন। জিয়াউর রহমান হত্যাকাণ্ড এবং জুলাই গণ-অভ্যুত্থান-সংক্রান্ত বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসিকিউটর জানিয়েছেন, মোজাফফর হোসেনকে সোমবার (১৪ সেপ্টেম্বর) আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।

তবে জিজ্ঞাসাবাদে দেওয়া বক্তব্যগুলো এখনো তদন্তের অংশ। এসব তথ্যের সত্যতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা বিচারিক প্রক্রিয়ায় যাচাই করা হবে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ