প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৭:২৫ পিএম
রহস্যময় অষ্ট্রেলিয়া
অনেক রাতে জাগে মায়াবিনী শহর
চৌদ্দ ঘন্টা পর সূর্য ডুবে
চাঁদ থাকে মাথার উপর
হাত বাড়ালেই ছুঁয়ে দেয় নীল নক্ষত্রের হাসি
মাটিতে অন্ধকার কালো ছায়া
মাথার উপর আলো আকাশ হীম হাওয়া
তখন এখানে সন্ধ্যা।
সাঁঝের মায়া সাদা রঙ তার
অনেক রাতে জ্বলে জীবনের পদাবলী
দিনের সব ক্লান্তি
জাগে অপেরা বিনোদন
একটি আকাশ
এইভাবে চারদিকে নীল সাগর জাগানিয়া
শান্ত হাওয়া জল ছুঁয়ে হাঁটে
তখন এখানে সন্ধ্যা।
এক ফেব্রুয়ারি/দুই হাজার ছাব্বিশ
সিডনি, অষ্ট্রেলিয়া থেকে।