• ঢাকা বৃহস্পতিবার
    ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

জনগণের নিরাপত্তাজনিত ইস্যুগুলোতে নির্বাচিত সরকার অগ্রাধিকার দেবে: বিমানবাহিনী প্রধান

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:০৬ পিএম

জনগণের নিরাপত্তাজনিত ইস্যুগুলোতে নির্বাচিত সরকার অগ্রাধিকার দেবে: বিমানবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁও বিএএফ শাহিন কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোট দেওয়ার পর বিমানবাহিনী প্রধান বলেন, নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে চাই। নিরাপত্তার দিক থেকে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি অর্থনীতি এবং বিশেষ করে জনগণের নিরাপত্তাজনিত ইস্যুগুলোতে নির্বাচিত সরকার অগ্রাধিকার দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করে সবার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে নির্বাচিত সরকার।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ