• ঢাকা বুধবার
    ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

রাজধানীর পল্লবীতে একই বাসা থেকে ৪ জনের লাশ উদ্ধার

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৩:৩৬ পিএম

রাজধানীর পল্লবীতে একই বাসা থেকে ৪ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্লবীর ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে চার জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে লাশগুলো উদ্ধার করা হয়। 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, চারজনের মধ্যে দুজন দম্পতি ও দুজন তাদের  সন্তান। 

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণসংক্রান্ত সমস্যায় ভুগছিল। হতাশা থেকে তারা আত্মহত্যা করে থাকতে পারেন।

আর্কাইভ