প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৪:১৫ পিএম
দেশে ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৮ জন মারা গেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৩২ জন। মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন ও সিলেট বিভাগে ৪ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩০ জন মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩০ জন মারা গেছে।
এর আগে, রোববার একদিনে ৩ জনের মৃত্যু হয়। একই সময়ে মোট ৯৬৮ জন নতুন করে আক্রান্ত হয়।