• ঢাকা বৃহস্পতিবার
    ১২ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

সংসদের প্রথম অধিবেশন শুরু

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১২:৫২ পিএম

সংসদের প্রথম অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বহুকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় এই অধিবেশন শুরু হয়। অধিবেশনে স্পিকার হিসেবে নিবাচিত হয়েছেন, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন, ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে, শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনের সভাপতি হিসেবে ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এই প্রস্তাবের সমর্থন করে বিরোধী দলও। ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বেই স্পিকার ও ডেপুটি স্পিকার সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।

অধিবেশনের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজ থেকে বাংলাদেশে আবারও গণতান্ত্রিক যাত্রা শুরু হলো। সরকার এই সংসদকে তর্ক-বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চায়। দেশের প্রতিটি নাগরিককে স্বনির্ভর করতে বিএনপি কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী।

 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ