• ঢাকা বৃহস্পতিবার
    ১২ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

সংসদে স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১২:৫৫ পিএম

সংসদে স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। তিনি স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। এই প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়। এতে হ্যাঁ জয়যুক্ত হয়।

এর আগে জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার পর শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ