প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১২:৫৮ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আজকের এই মুহূর্তের জন্য সমগ্র জাতি দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করেছে, সংগ্রাম, আন্দোলন ও রক্ত দিয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়ার আগে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংসদের জন্য আমাদের সন্তানেরা জীবন দিয়েছে। আজ একটি ঐতিহাসিক মুহূর্ত। সেই জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। এই সংসদ জনগণের ইচ্ছা পূরণে কাজ করবে—এটা আমাদের (বিএনপির) অঙ্গীকার।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায়। সভাপতি পদ শূন্য রেখেই শুরু হবে অধিবেশন।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সভাপতির নাম প্রস্তাবের পর তা চূড়ান্ত হবে। সংসদ সভাপতির সভাপতিত্বেই নির্ধারণ হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। সংসদের বিধি অনুযায়ী তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।