• ঢাকা রবিবার
    ০৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬, ০৩:৫০ পিএম

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে সিআইডির কর্মকর্তারা তাকে নিজেদের হেফাজতে নেন।  

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার জানান, সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল এবং ইমিগ্রেশনের স্টপ লিস্টেও তার নাম ছিল।

সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজীর জানিয়েছেন, ডনকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।  

সালমান শাহ হত্যা মামলার ১১ আসামির তালিকায় অভিনেতা ডনের নাম রয়েছে। গত বছর মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় মারা যান। দীর্ঘদিন পর তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা নতুন করে তদন্তের পর্যায়ে রয়েছে। 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ